, , ,

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • দেশের প্রথম করোনা যোদ্ধা শহীদ ডা.মঈন উদ্দিনের নামে ফুলবাড়ীতে বিদ্যালয় ভবনের নামকরণ




দেশের প্রথম করোনা যোদ্ধা শহীদ ডা.মঈন উদ্দিনের নামে ফুলবাড়ীতে বিদ্যালয় ভবনের নামকরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২০, ১৯:৩৮ | 1091 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের প্রথম করোনা যোদ্ধা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শহীদ ডা. মঈন উদ্দিন স্বরণে দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণ করে উদ্বোধন করা হয়েছে ।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে মোবাইলে অডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি পিইভিপি ফোর প্রকল্পের আওতায় ৫৯ লক্ষ টাকা ব্যায়ে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ২য় তলা ভবনের নামকরণ ও ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
সমাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভূঈয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের,খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী সরকার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ। আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান বাবুল বলেন,মহামারী করোনায় মৃত্যুবরণ করা গরীবের ডাক্তারখ্যাত ড. মঈন উদ্দিন আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে একটি নক্ষত্র। তাই তাঁর স্মৃতিকে স্মরনীয় রাখতে তাঁর নামে বিদ্যালয়ের নতুন ভবনের নামকরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET