দেশের প্রাচীনতম দৈনিক পত্রিকা সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা এক জরুরি আলোচনায় এক শোক বার্তায় শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি (দৈনিক সমকাল) আমিনুল ইসলাম, সহ সভাপতি (যায়যায়দিন) বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক ( ইত্তেফাক) আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক (মানবজমিন) এম.এ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ( সংবাদ) কামাল হোসেন, অর্থ সম্পাদক ( ভোরের কাগজ) সাজ্জাদ হোসেন শাহ, (দৈনিক দেশ) আবির হাসান মানিক প্রমুখ ।
শোক বার্তায় খন্দকার মুনিরুজ্জামান এর মৃত্যুতে সংবাদ জগতে অপূরনীয় ক্ষতি হয়েছে বলে শোক বার্তায় উল্লেখ করা হয় এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় ।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন ( ইন্না-লিল্লাহ… রাজিউন) ।
তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
Please follow and like us:









