এস. এম. আশরাফুল ইসলাম জয়॥ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১ তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি মেনে না নিলে ১৭ই নভেম্বর ২০১৯ ইং তারিখের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
পুলিশি বাধায় আজ বুধবার আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত সমাবেশ করতে পারেনি। পরে বিক্ষিপ্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করেছেন।
আন্দোলনরত অবস্থায় শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করেন এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় শিক্ষকদের তপের মুখে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মাসুদ রানা বলেন এ দাবি সারা বাংলাদেশের ৪ লক্ষ শিক্ষকের তাই পুলিশি নির্যাতন ভয় পাই না। সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম সহকারি শিক্ষকদের ১১ তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা বলেন, আগামী ১৩ নভেম্বর মধ্যে তাদের দাবি মেনে না নিলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দিয়েছেন আগামী ১৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষক নেতারা বলছেন, দাবি মেনে না নিলে তারা প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।








