, , ,

শিরোনামঃ-




ধর্মপাশায় গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ১৪:৫৪ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ধর্মপাশায় বাবার বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে ঝুলে সুমি আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে আভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের লেঙ্গুর গ্রামের রহিছ মিয়ার বসতঘরের আঁড়ের সাথে গলায় ওড়না  পেঁচিয়ে ফাঁসিতে ঝুলান্ত অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ধর্মপাশা থানা পুলিশ।
নিহত সুমি আক্তার ওই গ্রামের রহিছ মিয়ার মেয়ে।  সে বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভূগছিল।
জানা গেছে গত প্রায় ৫ মাস আগে উপজেলার মধ্যনগর থানা সদর ইউনিয়নের কামউরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল (২৫) মিয়ার সাথে একই উপজেলার পাইকুরাটি ইউনিয়নের লেঙ্গুর গ্রামের রহিছ মিয়ার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়।
বিয়ের প্রায় মাস দেড়েক পর থেকেই গৃহবধূ সুমি আক্তার মানসিক রোগে ভোগছিলেন। এ অবস্থায় গত প্রায় ১৫ দিন আগে গৃহবধূ সুমি আক্তার তার বাবার বাড়ি লেঙ্গুর গ্রামে বেড়াতে আসেন।  শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সুমি আক্তার বাড়ির লোকজনের অগোচরে তিনি বসতঘরের একটি কক্ষের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে   আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন তার ঝুলান্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে থেকে নিহত সুমির লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার এস আই মো. সোহেল মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে  কোন অভিযোগ না থাকায় এবং উভয়পক্ষের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই  দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET