, , ,

শিরোনামঃ-




ধুনটে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ২২:০০ | 975 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ছাবিনা খাতুন (১৬) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাবিনা খাতুন ওই গ্রামের আব্দুস সামাদ শেখের মেয়ে ও সিরাজগঞ্জ জেলার কুড়িপাড়া কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।

সরে জমিনে জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চক ডাকাতিয়া গ্রামের আব্দুল শেখের ছেলে হাবিবের সাথে একই গ্রামের আব্দুস সামাদের মেয়ে ছাবিনা খাতুনের সাথে দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এক পযার্য়ে তাদের প্রেম ভালোবাসা গভীর হয়ে যায়। এমতবস্থায় বৃহস্পতিবার রাতে ছাবিনা খাতুন হাবিবের বাড়ীতে চলে যায়। পরে হাবিবের পরিবার ছাবিনাকে মেনে না নেওয়ায় অভিমানে সবার অগোচরে শুক্রবার সকালে সে চিরকুট লিখে নিজ শয়ন ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা ছাবিনাকে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ছাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে থানা পুলিশ ছাবিনা খাতুন নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET