বগুড়া ধুনটে মঈনুল হাসান মহিদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ বাঙালী নদী থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত সোমবার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী বাঙালী নদীতে এ ঘটনা ঘটে। ঘটার স্থলে গিয়ে জানা যায় মঈনুল হাসান মহিদ তিনি এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের রাঙ্গামাটি খাইরুল উলুম দাখিল মাদ্রাসার অফিস সহকারী ফয়জুল করীম তুহিন এর ছেলে ধুনট সরকারি এন. ইউ. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তিনি গত ০২/০৫/২০২০ইং তারিখে বিলচাপড়ী তার নানা আলহাজ্ব মোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়াতে যান। সোমবার দুপুর ১২.৩০ টার সময় পার্শ্বে বাঙালী নদীতে গোসল দিতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সংবাদ দিলে ঘটনার স্থলে গিয়ে নদীতে থেকে তার মৃত দেহ উদ্ধার করে।









