ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)
ঢাকার দোহারের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “নবীন চেতনা ফাউন্ডেশন” এর সৌদি আরব শাখা কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন পাপ্পু বলেন, সমাজের বিশিষ্ট মানুষেরা যেভাবে আমাদের কাজে সাড়া দিচ্ছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাতে আমাদের কাজ করার শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সমাজের শিক্ষিত মানুষের বিবেক যদি জাগ্রত করা যায় তাহলে সমাজ পরিবর্তন হতে বাধ্য।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ, সোহাগ হোসেন মো. রবিউল ইসলাম রবি, সাব্বির পল্লব, গিয়াসউদ্দিন আল মামুন, কায়েস চৌধুরী প্রমুখ।
Please follow and like us:









