, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোট,লালমাই,সদর দক্ষিণে করোনা সংকট মোকাবেলায় মাঠে নেই বিএনপি




নাঙ্গলকোট,লালমাই,সদর দক্ষিণে করোনা সংকট মোকাবেলায় মাঠে নেই বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১১:৪১ | 1090 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কুমিল্লার নাঙ্গলকোট,লালমাই,সদর দক্ষিণে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষরা।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনার লকডাউনে নাঙ্গলকোটের মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। কৃষিনির্ভর, খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক,মধ্যবিত্ত অসহায় জনগোষ্ঠির সাহায্যে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছেন অনেক বিত্তবানও। রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ালেও মানবিক বিপর্যয়ের এ দুঃসময়ে পুরোপুরি নিরব স্থানীয় বিএনপি।
বিএনপি’র রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থানীয় একাধিক শিল্পপতি থাকলেও তারা এখন পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণে কোন উদ্যোগ গ্রহণ করেননি। এতে একদিকে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা অন্যদিকে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক নেতা-কর্মীর অভিযোগ,নাঙলকোট লালমাই নির্বাচনী এলাকায় বিএনপি এখন অনেকটাই নেতৃত্বশূন্য। বর্তমানে মহামারী করোনা বিপর্যস্ত সময়েও (নাঙ্গলকোট,লালমাই,সদর দক্ষিণ) কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় বিএনপি’র কোন সাংগঠনিক ইউনিটেই হতদরিদ্র জনসাধারণ কিংবা মামলা-মোকদ্দমায় জর্জরিত দলের অসহায় ও অস্বচ্ছল নেতা-কর্মীদের সাহায্যার্থে কোন তৎপরতা দেখা যাচ্ছেনা। এতে হতাশায় নিমজ্জিত হয়ে অনেকটাই দিশেহারা বৃহৎ এ অঞ্চলের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET