, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে কর্মহীন দরিদ্র ঘরবন্দি মানুষের পাশে সংবাদকর্মী




নাঙ্গলকোটে কর্মহীন দরিদ্র ঘরবন্দি মানুষের পাশে সংবাদকর্মী

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১৮:৪৭ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংকটে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের সংবাদ ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী। পারিবারিক অর্থায়নে মফস্বলের এ সাংবাদিক শনিবার উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের যুবসমাজকে সাথে নিয়ে কর্মহীন ঘরবন্দি দরিদ্র প্রায় এক শ’ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ইফতার সামগ্রী পৌছেঁ দেন। যানবাহন বন্ধ থাকায় দূরের পাড়া গুলো ও দরিদ্র আত্মীয়দের বাড়ীতে মোটর সাইকেল যোগে উপহার সামগ্রী পৌঁছে দেন। এছাড়াও তিনি গত প্রায় এক মাস যাবৎ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, বুটের ডাল, পিয়াজ, আলু, তৈল, লবন ও মুড়ি।
ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন যুগলীগ নেতা চাঁন মিয়া তালুকদার, মানবাধিকার কর্মী সাফায়েত উল্লাহ মিয়াজী, শ্রমীক নেতা মেহেদী হাছান, সমাজ সেবক আফজাল হোসাইন, আবু নোমান, যুবলীগ নেতা মো: নবী, দেলোয়ার হোসেন সবুজ, আল আমিন, ছাত্র নেতা রেজাউল করিম তালুকদার, রাশেদুন নবী নাদিম, ফাহিম আহম্মেদ শামীম, সাকায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী বলেন, করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতির ফলে খেটে-খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। আমাদের এলাকায় অধিকাংশ স্বল্প আয়ের মানুষের বসবাস হওয়ায় সরকারী ও ব্যক্তিগত ভাবে দেয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী অনেকে পায়নি। তারা বাইরে কাজে আসতে পারছেন না। ফলে পরিবারের সবাই অনেকটাই মানবেতর জীবনযাপন করছে। তাছাড়া এ মানুষ গুলো কয়েকদিন পর থেকে রোজা রাখবে তাই তাদের ইফতারে সহযোগীতা করতেই আমাদের পরিবারের পক্ষ থেকে এই সামান্য আয়োজন। আমি চেষ্টা করেছি এ দুর্যোগ মূহুর্তে কোন ধরণের সহযোগীতা না পাওয়া পরিবারে একটু উপহার সামগ্রী পৌঁছে দিতে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET