২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে সরকারী ও ইউপি সদস্যের নিজস্ব অর্থায়নে বিনামূল্যে বীজ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ২০:৪৫ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মোতাবেক কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৭নং শ্রীফলিয়া ওয়ার্ডে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। “যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য” এই স্লোগানকে সামনে রেখে রবিবার সরকারী বরাদ্ধ ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নরুল ইসলাম আলমগীরের নিজস্ব অর্থায়নে এ বীজ বিতরণ করা হয়। নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপজেলা কৃষি অফিস কতর্িৃক ১৮ জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ বরাদ্ধ দেয়। কিন্তু বরাদ্ধের তুলনায় বীজের চাহিদা বেশী থাকায় কৃষকদের কথা চিন্তা করে মেম্বার নুরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত ভাবে আরো ১৮ জনকে আমন ধান বীজ প্রদান করেন। ইউপি সদস্যের এ ব্যতিক্রমি উদ্যোগে কৃষকরা বেশ খুশী। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহিদ উল্ল্যাহ, সমাজ সেবক আবুল খায়ের, খোরশেদ আলম, সাদেক হোসেন, সমাজকর্মী মীর হোসেন, শাহপরান জাবেদ, রিয়াজ তালুকদার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET