সিরাজগঞ্জে জনপ্রিয় কন্ঠ শিল্পী বারী সিদ্দিকী নামে খেতাবপ্রাপ্ত নজরুল বারী মঙ্গলবার ভোর রাতে ঢাকার একটি বেসরকারি হসপিটালে হ্রদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন তাঁর বয়স ছিল ৪২ বছর। মৃত্যুকালে তার স্ত্রী এবং এক কন্যা সন্তান রেখে যান তিনি সাবেক সেনা সদস্য ছিলেন। মরহম নজরুল বারীরকে বাদ জোহর রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর মাদ্রাসায় মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মিষ্টি মধুর কোকিল কন্ঠে বারী সিদ্দিকীর গান সিরাজগঞ্জবাসীর মনকে নাড়া দিত। অকালে তার মৃত্যুতে সিরাজগঞ্জের সকল সঙ্গীতাঙ্গনের মানুষ সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।









