, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • না ফেরার দেশে চলে গেলেন কলাপাড়ায় বিএনপি নেতা নুর বাহাদুর তালুকদার




না ফেরার দেশে চলে গেলেন কলাপাড়ায় বিএনপি নেতা নুর বাহাদুর তালুকদার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৯:৪৫ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বর্ষীয়ান নেতা, বিশিষ্ট সমাজ সেবক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার আর নেই।মঙ্গলবার দিবাগত রাত একটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৯ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বিকাল ৫ টায় তার নামাজের জানাজা শেষে এতিমখানা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।সর্বজন প্রিয় সাংষ্কৃতমনা এ নেতা ১৯৬৯ এর গনঅভ্যূথানে কলাপাড়া উপজেলা রাজনৈতিক অঙ্গনে একমাত্র সক্রিয় নেতা ছিলেন।  উপাধ্যক্ষ নুর-বাহাদুর তালুকদার ১৯৭০ সালে জাগো দলের ছাত্র নেতা থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন।পরে ১৯৭৭ সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে সাধারণ ইতিহাস বিভাগে এম.এ পাস করেন।১৯৭৯ সালে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহন করেন। এছাড়া তিনি ১৯৯০ সালে শক্রিয় ভাবে বিএনপি’র রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৯৫ সাল থেকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।বুধবার সকালে তার মরদেহ পৌরশহরের এতিমখানাস্থ বাসভবনে পৌছালে স্বজন ও প্রতিবেশিদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। সদা হাস্যোজ্জল এ নেতার  মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখলী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET