, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নিখোঁজের ৯দিন পর মুকসুদপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার




নিখোঁজের ৯দিন পর মুকসুদপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ১৩:৫৯ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর দিদার গৌড়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

 

শনিবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার গয়লাকান্দি নামক স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত দিদার গৌড়া মাদারীপুরের শিবচর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃতঃ তারা গৌড়ার ছেলে ।

পুলিশ জানায়, মানষিক ভারসাম্যহীন দিদার গৌড়া (৬০) গত ১১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

 

পরে অনেক খোজাঁখুজির পর শনিবার রাতে পথচারীরা ওই স্থানে দিদার গৌড়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, লাশের পরনে সরকারী হাসপাতাল লেখা বেডের চাদর রয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET