, , ,

শিরোনামঃ-




নিজের বেতন ভাতা করোনা তহবিলে দিবেন শিরীন আখতার এমপি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২০, ২৩:০৮ | 1416 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সংসদ সদস্য হিসেবে প্রাপ্য আগামী তিন মাসের বেতন-ভাতা-সুযোগ সুবিধাদির সমুদয় এবং পরবর্তী নয় মাস পর্যন্ত বেতন-ভাতা-সুযোগ সুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেবেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক বা সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ আহ্বানে সাড়া দিয়েই সংসদ সদস্য হিসেবে প্রাপ্য আমার বেতন ভাতাদি করোনা তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তানুযায়ী আগামী তিন মাসের প্রাপ্য ভাতার সমুদয় এবং এরপর আরও ৯ মাস ভাতার অর্ধেক অংশ ওই তহবিলে প্রদান করব।

সাংসদ শিরীন আখতার জানান, সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশ ও মানুষের কল্যাণে সকল সংসদ সদস্য এগিয়ে আসবে। সবাই একসঙ্গে কাজ করলে আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। করোনাসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যেতে হবে। আশা করি এ ব্যাপারে একমত হয়ে মাননীয় স্পিকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET