গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদ্যাপন উপলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ গোল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ চত্ত্বর গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ নির্বাচনি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর প্রশাসক আবু বকর প্রধান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্য শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, প্রেস কাব একাংশের সভাপতি মন্জুর কাদির মুকুল, অপরাংশের সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।









