গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কোষাধ্য বিশিষ্ট শ্রমিক নেতা রঞ্জু মিয়া আর নেই।
রোববার ভোরে পৌরশহরের গিরিধারীপুরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, সহকর্মি শ্রমিক নেতা, পাড়া-প্রতিবেশি,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কিছুদিন ধরে শারিরীক ভাবে নানা জটিল অসুস্থতায় থেকে নানা রোগে ভুগছিলেন। রোববার বাদ যোহর এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহনে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অত্র শ্রমিক সংগঠনের সহকর্মি শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতি দিয়েছেন।









