, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • পলাশবাড়ীর কৃতি সন্তান শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক গীতিকার অধ্যক্ষ হাসান আজিজুর স্যার আর নেই




পলাশবাড়ীর কৃতি সন্তান শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক গীতিকার অধ্যক্ষ হাসান আজিজুর স্যার আর নেই

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ১৪:১৫ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীর কৃতি সন্তান শিক্ষাবিদ, বিশিষ্ট কবি, সাহিত্যিক, গীতিকার, বিশ্বসাহিত্য কেন্দ্র উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সংগঠক, ডুগডুগি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, পলাশবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, মনিকৃষ্ণ কলেজের সাবেক অধ্যক্ষ ও শিশুকানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসান আজিজুর স্যার আর নেই। তিনি শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডিতে ছেলের বাসায় চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির বিশ্রামগাছী গ্রামে ১৯৩১ সালে সম্ভ্রান্তÍ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অত্রালাকা ছাড়াও গোটা বুহত্তর রংপুর অঞ্চলে তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৪৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ঢাকা বিশ্ববিদ্যা লয়ের অধীনে রংপুর কারমাইকেল কলেজ থেকে বিএ পাশ করেন। একাধারে তিনি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিয়মিত গীতিকার ছাড়াও একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী, বিপুল সংখ্যক স্নেহাশিস ছাত্র, সহকর্মি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা এবং বাদ যোহর বিশ্রামগাছী ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET