গাইবান্ধার পলাশবাড়ীতে সোনালী ব্যাংক লিমিটেড-এর অব. সিনিয়র ক্যাশিয়ার আজিজুল হক সাজু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার সন্ধায় পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের (অফিসের হাট) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশকিছু দিন ধরে হার্ডের অসুস্থতায় ভুগছিলেন।
উপজেলার বরিশাল ইউপির ডাকুনী নারায়নপুর গ্রামের মরহুম শামসুদ্দদিন খলিফার ছেলে আজিজুল হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, বোন, সহকর্মী, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌরশহরের জামালপুরের টুকনিপাড়ায় উলুম উদ্দিন কওমী মাদ্রাসা চত্ত্বরে স্থানীয় মিয়াবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ জাহিদুল ইসলামের ইমামমতিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজিজুল হকের কর্মময় জীবনের স্মৃতিচারণসহ বেহেস্তে কামনা করে জানাজা পূর্ব এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, অত্র মাদ্রাসার পরিচালক আলহাজ্ব খন্দকার মাসুদ রানা কামীম, মরহুমের সহকর্মী খাদেমুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক, মুনছুর আলী ও একমাত্র ছেলে শাকিল। উলুম উদ্দিন কওমী মাদ্রাসা অন্যতম একজন হিতাকাঙ্খী ছিলেন তিনি। বাদ যোহর ডাকুনী নায়ারনপুরে গ্রামের বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এদিকে; তাঁর মৃত্যুতে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।









