২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • পাইকগাছায় মটর সাইকেল চাপায় পথচারী নিহত; আটক-১




পাইকগাছায় মটর সাইকেল চাপায় পথচারী নিহত; আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৯:০৪ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ- পাইকগাছায় মটর সাইকেল চাপায় মকবুল হোসেন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। পুলিশ মটর সাইকেল চালক সালাম বাজ (২৫) কে আটক করেছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বান্দিকাটী গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে মকবুল হোসেন (৭০) সরল বাজারে রাস্তা পার হচ্ছিল। এ সময় সালাম বাজের দ্রুতগামি মটর সাইকেল মকবুলকে চাপাদেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে পথিমধ্যেই মকবুলের মৃত্যু হয়। স্থানীয় জনতার হাতে আটক মটর সাইকেল চালক মালথ গ্রামের খলিল বাজের ছেলে সালাম বাজকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় মটর সাইকেল চালক সালামকে আটক করা হয়েছে। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET