, , ,

শিরোনামঃ-




পাবনা-২ আসনে নৌকায় মনোনয়ন প্রত্যাশী ১৬ জন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০১৮, ১৫:০০ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে (সুজানগর-বেড়া উপজেলার আংশিক) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৬জন।
দলীয় সুত্রে জানা যায়, ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলনের পাশাপাশি জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুসহ ১৬ আওয়ামী লীগ নেতাকর্মী।
মনোনয়ন ফরম উত্তোলনের পাশাপাশি জমা দেওয়া অন্য নেতারা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি মরহুম আহমেদ তফিজ উদ্দিনের বড় ছেলে আহমেদ ফিরোজ কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আশিকুর রহমান খান সবুজ, রাকসুর সাবেক জিএস ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধরী, আ’লীগ নেতা লিয়াকত আলী তালুকদার, বেড়া উপজেলা চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির যুগ্ম সম্পাদক এ. কে. এম কামরুজ্জামান খান উজ্জল, আজিজা খানম, সাবেক সিভিল সার্জেন ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডা. কে এম শফিউল আলম বাদশা, আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান সিরাজ স¤্রাট ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET