, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু




পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২২, ০১:২৬ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিষপানে রহমত আলী রনি(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার ভোর ৫টার দিকে মহানগীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রহমত আলী রনি ওই এলাকার মোঃ কাচুর মিয়ার ছেলে।

জানতে চাইলে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, কাঠালবাড়ী এলাকায় বিষপানে রহমত আলী রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামে) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন শেষে দুপুর ২টার দিকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জেরে ওই যুবক বিষপান করেছে বলে স্থানীয় ভাবে জানা গেছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET