ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মঙ্গলবার (২২ মে) ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া ভুঁইয়া পাড়া জামে-মসজিদ প্রাঙ্গনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। পূর্ব ছাগলনাইয়া পৌর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মুন্সি নুর হোসেনের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, যুগ্ন-সাধারন সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল। অন্যান্যদের মঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, জেলা জাসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী আবদুর রহিম, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন ভুঁইয়া, দপ্তর সম্পাদক ছলিম উল্লাহ ভুঁইয়া,কোষাধ্যাক্ষ রেজাউল করিম সরকার, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ আবদুর রৌপ, দোয়া ও মিলাদ পরিচালনা করেন কারী মাওলানা রবিউল হক ভুঁইয়া ছাগলনাইয়া পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি সালাউদ্দীন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মজুমদার,ফেনী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিরাজ উদ্দীন হৃদয়,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।দোয়া ও মিলাদ পরিচালনা করেন কারী মাওলানা রবিউল হক ভুঁইয়া।








