কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরাধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম বাজারে পথচারী, নারী-শিশু ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণকালে মেয়র মিজানুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, আবদুল হালিম, কাউন্সিলর কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
এ সময় মেয়র মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের ইস্যু তৈরি করে কোন ব্যবসায়ী চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এরপরও যদি কেউ দাম বেশি চাইলে ৯৯৯-এ কল করে প্রশাসনের সহযোগিতা নেয়ার জন্য তিনি সকলের নিকট আহবান জানান।









