২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • প্রশাসনিক সেক্টরে মেহেদি হাসানের হ্যান্ড স্যানিটাইজার বিতরন




প্রশাসনিক সেক্টরে মেহেদি হাসানের হ্যান্ড স্যানিটাইজার বিতরন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১৫:৪২ | 1412 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদি হাসান নিজ উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছেন। শার্শা উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসানের নিজস্ব উদ্যোগে শার্শা থানা, বেনাপোল পোর্ট থানা, শার্শা উপজেলা হসপিটাল এবং ফায়ার সার্ভিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। সোমবার (৩০ মার্চ) ১২ টার সময় শার্শা ও বেনাপোলের এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান নিজ উদ্যোগে ৪ বক্স হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। এই বিতরণ করা বিষয়ে জানতে চাইলে ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে এই উপজেলাকে জীবানুমুক্ত করা আমার কর্তব্য। এবং এই উপজেলাকে জীবানুমুক্ত করার লক্ষ্যে উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আর তাই তাদের নিরাপত্তার স্বার্থে হ্যান্ড স্যানিটাইজার তাদের হাতে তুলে দিয়ে দেশের সংকটময় সময়ে ভুমিকা রাখতে পেরে ভালো লাগছে। যতদিন এই সমস্যা থাকবে দেশের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। উক্ত বিতরনের সময় উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, ১০ নং শার্শা পরিষদের মেম্বর উপজেলা যুব লীগের সদস্য মহিউদ্দিন তোতা ও যুবলীগ নেতা আলী কদর উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET