, , ,

শিরোনামঃ-




প্রেম বলে কিছুই নেই, সব স্বার্থপরতা!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৮, ১২:০০ | 1165 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেম ভালোবাসা শব্দটি ইতিহাসের সবচেয়ে আলোচিত মধুর একটি শব্দ, প্রেমের কারনে ইতিহাস আজ প্রসিদ্ধ, লাইলি মজনু,শিরী ফরহাদ,রোমিও জুলিয়েট, দেবদাস পারু,জোলেখাদের মতো হাজারো প্রেম আজ ইতিহাস আর গল্পের পাতায় ৷
এবার আসা যাক আসল কথায় প্রেম এমন একটি অনুভূতি যা পরস্পরের ছোঁয়ার মাধ্যমে কিংবা আবেগের বহিপ্রকাশ মাত্র ৷
মানব সভ্যতার ইতিহাসে প্রেম শব্দটি একটি মহা মিলন বা জুটি বাধার স্বপ্ন দেখার প্রয়াসের ফলস্বরূপ ৷
বর্তমান সমাজ ব্যবস্থার কথা বলা যাক এখন আগের যুগের প্রেমিক প্রেমিকাদের নিয়ে কিছু কথা বলতেই হয়, প্রেমের বাহক হিসাবে প্রার্ক ঐতিহাসিক যুগে চিঠিপত্র ছিল বিশেষ একটি মাধ্যম কিন্তুু আধুনিক সমাজে তা বিরল ,মোবাইল ফোন আর ইন্টারনেটের কাছে চিঠিপত্র আজ বিলুপ্তপ্রায় ,তবে এখানেই থেমে নেই আধুনিক সমাজ ইতিহাসকেও আজ ইতিহাস বানিয়ে ফেলেছে প্রেমের এই নিদারুণ দৃশ্যগুলি ৷
প্রেমের নামে পার্কে নিয়ে নোংরামি, সিনেমা হলে নোংরামী কোন কিছুতেই কমতি নেই প্রেমের এই বাস্তবিক দিকগুলি, থামছে না কোনভাবেই প্রেমের এই প্রতারনার ফাঁদ ——–
বাস্তবতা নিয়ে দুটি কথা বলছি,—নাম প্রকাশ করতে অনিচ্ছুক একটি মেয়ে তার সাথে দেখা হয় আমার দিনাজপুর রেলওয়ে ষ্টেশনে কথা হয় মেয়েটির সাথে, আমি প্রশ্ন করলাম কোথায় তোমার বাসা?  মেয়েটি বললো সেতাবগঞ্জে, ও আচ্ছা -তোমার কোলের এই বাচ্চাটি কে?  সে কথাটি শুনামাত্রই কেঁদে উঠলো আর বললো আমার বাচ্চা! আমি তাকে বলি তুমি কাদছো কেন?  সে বলে, ভাই আমার এই দুনিয়ায় আপন থাকতে আজ আপন নাই জীবনের পাপে আজ আমার এই অবস্থা! আমি তখনো কিছু বুঝে উঠতে পারলাম না কি বলতে চাইছে সে, আবার বললাম কেন কি হয়েছে -সে বললো আজ থেকে গত ৩ বছর আগের কথা আমি একটি ছেলেকে ভালোবাসতাম ছেলেটি বড়লোকের সন্তান হওয়ার ফলে তার পরিবার আমাকে মেনে নেবেনা বলে জানায় ছেলেটি, একদিন সে আমাকে লোভ দেখিয়ে বলে আমি তোমাকে বউ বানাবো আমার পরিবারে তোমাকে নিয়ে যাবো এমন করতে করতে ২ বছর কেটে যায় আমাদের প্রেমের সময়, একদিন হঠাৎ করে সে আমাকে গভীর রাতে ফোন করে বলে আমি তোমার বাড়ীর পাশে এসেছি তুমি কি দেখা করতে পারবে আমাকে? আমি ও রাজী হয় গভীর রাতে প্রেমিকের কথা রাখতে বাড়ী থেকে বেরিয়ে এলাম আমি দেখা করলাম তার সাথে -কথা বলতে না বলতেই সে আমাকে জরিয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো তুমি আমার জীবন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবেনা –আমিও তখন নিশ্চুপ ,এমন সময় সে আমার সরলতাকে কাজে লাগায় এবং আমার শ্লীলতাহানি করে, আমি তাকে তখনও ভালোবাসি বলে কিছুই বলিনি কারন বিশ্বাস তার প্রতি ছিলো আমার অগাধ –পরদিন সে আবার আমাকে বিয়ে করবে বলে বাহানা দেখিয়ে বাড়ী থেকে বেরিয়ে নিয়ে আসে সেদিন ঘটলো অন্য ঘটনা তার পরিবারের লোক জেনে যায় সেদিন তাকে ফোন করে ডেকে নেওয়ার চেষ্টা করে তারা , কিন্তুুু আমি তা বুঝতে পারি এবং তাকে আটকে রেখে লোকজনকে বলি সে আমার ইজ্জত হনন করেছে অতঃপর আমাদের বিয়ে হয় ,বিয়ে হওয়ার ১ মাস হতে না হতেই আমার গর্ভে সন্তান আসে সে সেটা বুঝতে পারে এভাবে ৪ মাস পর সে আমাকে যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে আমি আমার পরিবারকে বলি তারা আমাকে কোনমতেই মেনে নেবে না  বলে জানিয়ে দেয় ,এটা আমি তাকে জানায় সে কোন প্রকার কথা না বলে সেদিন রাতে আমাকে একা ফেলে পালিয়ে যায়, কোথায় যে গেছে আজ ১ বছর হলো কোন খোঁজ খবর নাই ,কোন রকম যোগাযোগে করে না সে বেচেঁ আছে কিনা মরে গেছে তাও আমি বলতে পারবো না –এখন পেটের জ্বালায় সন্তানকে নিয়ে এভাবে সাহায্য সহযোগিতা নিয়ে জীবন যাপন করছি বাবা মা থাকতেও আমি আজ একা যাকে ভালোবাসলাম সেও দিলো জীবনে ছ্যাঁকা “প্রেম বলে কিছুই নেই সব স্বার্থপরতা “ভাই স্বার্থপুরন হলে হয়তো আজ এমনটা হতো না ৷৷
লেখকঃ- রফিকুল ইসলাম সুজন (সাংবাদিক),
রানীশংকৈল, ঠাকুরগাঁও ৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET