, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ফুলবাড়ীতে ট্রাক চাপায় থেতলে গেল এক বৃদ্ধ পথচারীর দুই পা




ফুলবাড়ীতে ট্রাক চাপায় থেতলে গেল এক বৃদ্ধ পথচারীর দুই পা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৩, ১৬:৩৯ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় থেতলে গেল কাফি চৌধুরী (৬৫)নামে এক বৃদ্ধ পথচারীর দুই পা থেতলে গেছে। এঘটনায় চালক সহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পৌরসভা কার্যালয়ের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত কাফি চৌধুরী, নবাবগঞ্জ উপজেলার খিয়ার মির্জাপুর এলাকার মৃত কফিল উদ্দিন চৌধুরীর ছেলে। আটক ট্রাক চালক জুয়েল রানা (২৭) ঠাকুরগাঁও সালদর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক সড়কের পৌরসভা কার্যালয়ের সন্নিকটে পথচারী কাফি চৌধুরী রাস্তা পারাপার হওয়ার সময় বিরামপুর থেকে আসা একটি বিষ্ঠা বোঝাই (মুরগির লিটার) ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৬-৩৩) দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ওই পথচারীকে চাপা দিলে তার দুটি পা থেতলে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অতিরিক্ত রক্ত ক্ষরনে অবস্থার অবনতি হলে দায়ীত্বরত চিকিৎসক তাকে দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করেন। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চালক সহ ট্রাকটিকে আটক করে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET