, , ,

শিরোনামঃ-




ফেনীতে দুই ডাক্তার সহ স্বাস্থ্য বিভাগের ৮ জন করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১১ ২০২০, ১৪:৪৭ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীতে নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার। বাকিরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। করোনা পজিটিভ পাওয়া ব্যক্তিরা সবাই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

ওই সূত্র আরো জানায়, আক্রান্ত ব্যক্তিদের ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে।

প্রসঙ্গত: জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনপ্রতিনিধি ও এক সরকারি কর্মকর্তা সহ ১৫ জন আক্রান্ত হয়েছেন। দু’জন গত বুধবার ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। অপর একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৬শ ৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৪শ ১১ জনের নমুনা প্রতিবেদন আসে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET