১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফেনীর ফয়সাল কি সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে?

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০১৮, ১০:০২ | 1168 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশেষ প্রতিনিধি:- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলীয়া গ্রামের প্রবাসী মো: ফারুকের ছেলে ফয়সাল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১৪ই আগষ্ট বুধবার বাড়ির পাশের রাস্তায় হাঁটার সময় ঘাতক ট্রাক তাকে চাপা দেয়।

 

পরে ঘটনাস্থলে স্থানীয় এলাকাবাসী এসে প্রথমে ফেনীর আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেন এবং ঐ দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতের জুরুরি বিভাগে ভর্তি করানো হয়।

 

দূর্ঘটনার ফলে ফয়সালের কোমর ও মেরুদন্ডের হাঁড় মারাত্নক ভাবে ভেঁঙ্গে যায় এবং প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া শুরু হয়।যার ফলে ইতিমধ্যে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তথাপিও অপারেশন করা সম্ভব হচ্ছে না। অপারেশন করতে বিলম্ব হওয়ায় কোমরে ক্ষতের সৃষ্টি হয় এবং মাংসে পচন ধরতে শুরু করেছে।প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধা মো: ফারুকের ছেলের চিকিৎসার সুব্যবস্থা করে দিতে ফেনীর-২ আসনের মাননীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এই পরিবার।

 

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, দেশ ব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ছোঁয়া ছোট ধলিয়া – এলাহীগন্জ সংযোগ সড়কেও পড়েছে, তারই ধারাবাহিকতায় এই সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত ট্রাকের চাপায় ছেলেটির এই অবস্থা হয়েছে। এখন বেপরোয়া ট্রাকের কারনে দূঘটনার দায় কে নিবে?

 

ফয়সাল এলাহীগন্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্র। ছেলের এই অবস্থায় দেশবাসীর কাছে তার পিতা মো: ফারুক দোয়া চেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET