১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান’র মৃত্যু || বৃহস্পতিবার দাফন




ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান’র মৃত্যু || বৃহস্পতিবার দাফন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২২ ২০১৯, ১৭:১৮ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি মীর আবদুল হান্নান (৭০) বুধবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। তার বাড়ী ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পুর্ব ছাগলনাইয়া গ্রামে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ফেনী মিযান ময়দানে প্রথম জানাযা দুপুর ২ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও বিকেল ৩ টায় পুর্ব ছাগলনাইয়া পারিবারিক কবরস্থানে শেষ জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। এদিকে বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল হান্নানের মৃত্যুতে ফেনী জেলার মুক্তিযোদ্ধা পরিষদ সহ সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-১ আসনের সাংসদ জাসদ নেত্রী শিরীন আখতার এমপি, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শেখ কামাল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET