নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে মহাজোট প্রার্থী ২ লাখ ১ হাজার ৯শ’ ২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু (ধানের শীষ) পেয়েছেন ২৫ হাজার ৬শ’ ১৬ ভোট। ফলে টানা দুই মেয়াদে ফেনী-১ আসনের সাংসদ নির্বাচিত হন শিরীন আখতার।
৩০ ডিসেম্বর রোববার সকাল ৮ টা থেকে এ আসনের ছাগলনাইয়ার বিভিন্ন ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন পরিলক্ষিত হলেও ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। এখানকার ভোট কেন্দ্র গুলো পর্যবেক্ষণে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী কিংবা সমর্থকদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে দেখা গলেও অধিকাংশ কেন্দ্রে দেখা যায়নি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। খালেদা জিয়ার ভোট ব্যাংক নামে পরিচিত ছাগলনাইয়া উপজেলার দু’একটি কেন্দ্রের কয়েকটি ভুতে ধানের শীষ প্রতীকের এজেন্ট দেখা গেলেও অধিকাংশ কেন্দ্রে দেখা মিলেনি ধানের শীষের পোলিং এজেন্ট। তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তাদের পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি নৌকার সমর্থনকারী নেতাকর্মীরা।
অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী শিরীন আখতারের পোলিং এজেন্ট ছিলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের সকল ভুতে। কয়েকটি ভুতে নৌকার পোলিং এজেন্ট একাধিক দেখাগেলেও তারা জানায় আমরা আপেল প্রতীকের এজেন্ট।
ফেনী-১ আসনে নৌকার প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতারকে মহাজোট থেকে মনোনয়ন দেয়ায় স্থানীয় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে নানান ভুল বুঝাবুঝি থাকলেও শেষ পর্যন্ত নৌকার জয় নিশ্চিত করতে মাঠ চাড়েনি ছাগলনাইয়া উপজেলার সর্বস্তরের আওয়ামী পরিবারের সদস্যরা। ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নেতৃত্বে সকল কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করেছে আ’লীগ।
অন্যদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অদক্ষ পরিচালনা ও ভয়ভীতির কারনে কেন্দ্রে নাথাকাতে ধানের শীষের ভরাডুবি হয়েছে বলে মনে করছেন নিরপক্ষ জনসাধারণ। যদিও বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ভোটার অনুপস্থিত নিশ্চিত করতে ভোট কেন্দ্রের বাহিরে নৌকার সমর্থকদের বোমা নিক্ষেপ, পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া, প্রশাসন কর্তৃক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার সহ নানান কারনে তারা ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারেনি এবং নিজেদের ভোটও দিতে পারেনি।
Please follow and like us:









