, , ,

শিরোনামঃ-




বগুড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ১৬:৫১ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে আশা খাতুন (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামে মঞ্জুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৮ মার্চ) সকালে আশা খাতুন নিজ শয়নঘরে সকলের অজান্তে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সে কি কারনে আত্মহত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানায়, তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET