, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত




বগুড়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ২১:৪৩ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের তিন ছেলে পাওনা টাকা না দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে পাওনাদাররা তার ওপর হামলা করে। নিহত বৃদ্ধ বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামের মাজেম মৃধা (৭০)।
এলাকাবাসীরা বলেন, মাজেম মৃধার তিন ছেলে পাওনা টাকা না দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন। পরে তার ছেলেদের কাছে পাওনাদাররা টাকা চাইতে যাওয়ার পর দেখেন তারা নেই। এ বিষয়ে মাজেম মৃধার সাথে কথা বলতে গেলে বিবাদ শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা করেন তারা। প্রতিপক্ষের এ হামলায় বৃদ্ধ মাজেম মৃধা মারা যান।
এদিকে পুলিশ মৃত মাজেম মৃধার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামের মাজেম মৃধার (৭০) তিন ছেলে সমিতির নামে সুদের কারবার করত। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টায় প্রতিবেশীরা পাওনা টাকা চাইতে গেলে মাজেম মৃধার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের হামলায় তিনি আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর মূল কারণ জানা যাবে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET