, , ,

শিরোনামঃ-




বগুড়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১২:১৮ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া শহরের ফুলতলায় প্রতিপক্ষের হামলায় ফুরকান (৩৬) নামে এক যুবক নিহত। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার এলাকায়  এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ফুরকানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি আঘাত করা হয়েছে। ফুরকান ফুলতলা প্রাথমিক বিদ্যালয়ের পিছনের এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুস সাত্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে বাজার এলাকায় একদল দুর্বৃত্তরা ফুরকানের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে পুলিশ ও  স্থানীয়রা তাকে চারটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সে আজ মঙ্গলবার ভোরে মারা গেছে।
ঘটনা নিশ্চিত করে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রতিপক্ষের সঙ্গে ফুরকানের বালু ব্যবসা নিয়ে গণ্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এই হামলা হতে পারে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এখনও বিস্তারিত বলতে পারছি না। ঘটনাস্থলে এসেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET