বগুড়ার ধুনটে হাসিনা ওফে হাসিলা বেওয়া (৪৫) নামে এক বিধবা ভিখারিনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত হাসিনা ওফে হাসিলা বেওয়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগরাপাড়া গ্রামের শুকরা মন্ডলের মেয়ে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টার সময় উপজেলার ঘুগরাপাড়া গ্রামের ভিখারিনী বাড়ির ৩০০ গজ দূরে ধান ক্ষেত পাশে একটি পরিত্যক্ত জমি থেকে মৃতদেহটি উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ।
জানা গেছে, অনেকদিন আগেই হাসিনা ওফে হাসিলা বেওয়ার স্বামী মাওলা বক্স মারা গেছেন। তারপর থেকে তিনি ঘুগরাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। তার একমাত্র ছেলে হাসেম আলী বিবাহ করে অন্য জায়গায় বসবাস করেন। হাসিলা বেওয়া সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে জীবীকার সন্ধান করেন। রাতে ফিরে বাবার বাড়িতে থাকেন।
অন্যান্য দিনের ন্যায় সোমবার সকালের দিকে জীবিকার সন্ধানে বাবার বাড়ি থেকে বের হয়ে যান হাসিলা বেওয়া। কিন্তু, রাতে আর বাড়ি ফেরেন নাই। মঙ্গলবার সকালের দিকে বাড়ির অদুরে একটি ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত জায়গায়ের ভেতর তার মৃতদেহ দেখেন স্থানীয়রা। তবে নিহত হাসিলা বেওয়া গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো ছিল। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে হাসেম আলী জানান, বিয়ে করে মাকে ছেড়ে পাশ্ববর্তী গ্রামে ঘর সংসার করছি। সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে আমার মাকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল)জনাব গাজিউর রহমান,
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আইনী প্রক্রিয়া শুরু করেছি। হাসিলা খাতুনের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Please follow and like us:









