, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়ায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের লাশ উদ্ধার




বগুড়ায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২১, ২১:২২ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌমিএ কুনডু বগুড়া প্রতিনিধি || বগুড়ার ধুনট উপজেলায় রেশমা খাতুন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রেশমা মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। রেশমা নারী ইউপি সদস্য ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম।

রেশমা খাতুন শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসার জন্য শেরপুর যাওযার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পাঁচ দিন নিখোঁজ ছিলেন। নিহতের পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিয়েও তাকে পাননি। পাঁচ দিন নিখোঁজ থাকলেও তার স্বামী বা পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়নি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, কয়েকদিন আগে হয়তো তাকে হত্যা করা হয়েছে, যে কারণে লাশটি ফুলে বিকৃত হয়ে গেছে। লাশের ওড়না এবং হাতের চুড়ি দেখে নিহতের স্বামী ফরিদুল ইসলাম লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি কৃপা সিন্ধু বালা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET