, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়া দো-বাড়িয়ায় জমি থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার




বগুড়া দো-বাড়িয়ায় জমি থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২১, ২১:২৯ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া সদরের পল্লীতে ঘাসের জমি থেকে জাহাঙ্গীর প্রামাণিক (৫০) নামের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১২ মার্চ) দুপুরে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া পশ্চিম পাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর দো-বাড়িয়া গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে। তিনি পেশায় বাবুর্চির কাজ করতে কাজের ফাঁকে ভ্যানও চালাতেন। জানা গেছে, শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে লোকজন দো-বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের নেপিয়ার ঘাস চাষকরা জমিতে ঘাসের মধ্যে লাশ দেখতে পান। এখবর জানাজানি হলে গ্রামের শত শত মানুষ সেখানে ভিড় জমান। গ্রামের লোকজনই লাশটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রান্নার কাজের কথা বলে কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়।
লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফতুন আহম্মেদ বলেন, লাশে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশের পার্শ্বেই তার ব্যাগটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা লাশ ঘাসের জমিতে ফেলে রেখে গেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জাহাঙ্গীরের মৃত্যুর ব্যাপারে অনুসন্ধান চলছে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET