বগুড়া ধুনটে করোনা রোগী বাড়িতে উপহার সামগ্রী (ফল) পাঠিয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধুবালা। গত শনিবার সকালে তিনি ধুনট থানার এস আই আকবর হোসেন ও এ এস আই ফজলুল হকের মাধ্যমে তার নিজস্ব তহবিল থেকে বিভিন্ন রকমের (ফল) ক্রয় করে ধুনটের এক সাংবাদিকের পরিবারের দুই সদস্য করোনায় আক্রন্ত হওয়ায়। তাদেরকে (ফল) উপহার সামগ্রী হিসাবে পৌছে দেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা মহামারি করোনার শুরু থেকে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ মাস্ক বিতরণ ও নগদ অর্থ বিতরণ করে আসছেন। তিনি সর্বক্ষণ সংবাদকর্মীদের খোঁজ খবর রাখেন এবং তাদেরকে সর্তকতা মূলক কাজ করার পরামর্শ দিয়ে আসছেন।
Please follow and like us:









