, , ,

শিরোনামঃ-




বগুড়া ধুনটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৮:৪৯ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাঁচথুপী নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভ‚ট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি গোলাম সোবহান, বগুড়া জেলা পরিষদ সদস্য নাজনীল নাহার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার নবাগত অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, বিদায়ী অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ও পাঁচথুপী নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম। এসময় উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET