১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বঙ্গবন্ধু সাফারি পার্কে ভাল্লুক পরিবারে নতুন অতিথি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২১, ১৮:৫৩ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভাল্লুক পরিবারে তৃতীয়বারের মতো দুটি শাবকের জন্ম হয়েছে। ২০ জানুয়ারি বুধবার দুপুরে পার্ক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশ করেন। বর্তমানে জন্ম নেয়া দুটি শাবকসহ পার্কে ভাল্লুকের সংখ্যা ১৫টি।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ভাল্লুক বেষ্টনীতে মাদী ভাল্লুুক অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে বিশেষ বেষ্টনীতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেখানে ৫ জানুয়ারি ওই মাদী ভাল্লুক দুটি শাবকের জন্ম দেয়। এখনো ওই বেষ্টনীতে রেখে মা ভাল্লুককে পার্কের কর্মকর্তারা খাবার দিচ্ছেন। ভাল্লুকেরা সাধারণত একসাথে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে সাফারি পার্ক।

তিনি আরোও জানান,আবদ্ধ পরিবেশে ভাল্লুকের পালে তৃতীয়বারের মতো বাচ্চার জন্ম হওয়ায় তিনি নতুন সম্ভাবনা দেখছেন। গর্ভধারণের আট মাস পর ভাল্লুক বাচ্চা প্রসব করে। ভাল্লুক বাঁচে ২০-২৫ বছর পর্যন্ত। তবে আবদ্ধ পরিবেশে ৩০-৩৫ বছর পর্যন্তও বেঁচে থাকে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET