এম.মনসুর আলী সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।।সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক-২০১৮” পেলেন এডভোকেট মো.শফিকুল ইসলাম। একুশে স্মৃতি সংসদ এ পদক প্রদান করেছে। গত শুক্রবার বিকালে(১৬ নভেম্বর) মৈত্রী মিলনায়তনে সাবেক বিচারপতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান তার হাতে এ পদক তুলে দেন। অরুয়াইল ইউপি আওয়ামীগের সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলামের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে।তিনি এলাকার সবার কাছে এলএলবি শফিক নামে পরিচিত।
Please follow and like us:








