, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল-সমাবেশ




বরিশালে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

nayaalo

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২২, ২১:২২ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অছাত্র, বিবাহিত ও বয়স বহির্ভূতদের নিয়ে নবগঠিত বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি ঘোষনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পদবঞ্চিতরা। গত ২৩ জুলাই রইজ আহমেদ মান্নাকে আহবায়ক এবং মো. মইনুল ইসলাম ও আরিফুর রহমান সাকিলকে যুগ্ন আহবায়ক করে বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রিয় কমিটি। নবগঠিত মহানগর কমিটির আহবায়ক মান্নাসহ বেশীরভাগ পদধারী নেতা বিবাহিত এবং অছাত্র। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদকে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ছাত্রলীগের রাজনীতি করার বয়সসীমাও অতিবাহিত হয়েছে বেশীরভাগের।

এমন অভিযোগে নবগঠিত ওই কমিটি প্রত্যাখ্যান করে গঠনতন্ত্র অনুযায়ী বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষনার দাবিতে সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় মহানগর ছাত্রলীগের ব্যানারে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তারা মহানগর ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি ঘোষনার দাবি জানান।

সমাবেশ শেষে একই দাবীতে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রঝদক্ষিণ করে বান্দ রোডের ওয়াপদা গেটে গিয়ে শেষ হয়।  

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET