, , ,

শিরোনামঃ-




বরিশালে ১০ পুলিশসহ আরও আক্রান্ত ৫২: মোট আক্রান্তের সংখ্যা ৮৬২ জন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৩ ২০২০, ১৭:০৩ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 
বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দশ পুলিশসহ আরও ৫২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৬২। সুস্থতা লাভ করেছেন ২ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন। এ নিয়ে জেলায় ১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১২ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়- আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় ১ জন করে ২ জন, গৌরনদী উপজেলার ৪ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, জেলা পুলিশের ৩ জন, রেঞ্জ কার্যালয়ের ১ জন পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ১ জন স্টাফ, নগরীর কাশিপুর এলাকার ৭ জন, রুপাতলী এলাকার ৪ জন, প্যারারা রোড ও কাউনিয়া প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, নাজির মহল্লা ও বগুড়া রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, আলেকান্দা, চকবাজার, বটতলা, পুলিশ লাইন, সদর হাসপাতাল রোড, ভাটিখানা, সদর উপজেলা পরিষদ এলাকা প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন ও ব্যাংকে কর্মরত ২ জন।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বরিশালটাইমসকে জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ৫২ জন ও মৃত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET