, , ,

শিরোনামঃ-




বরের বাবার সঙ্গে পালিয়ে গেল কনের মা!

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ০০:৩২ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অবাক হওয়ার মতো কাণ্ড। সন্তানের বিয়ের কিছুদিন আগেই পাত্রের বাবার সঙ্গে পালিয়ে গেল কনের মা। এই ঘটনায় হইচই শুরু হয়েছে ভারতের গুজরাটে।

জানা গেছে, গুজরাটের সুরাটের কাঁটারগাঁওয়ের বস্ত্র ব্যবসায়ীর ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওই নারীর মেয়ের। কিন্তু বিয়ের দশদিন আগেই নিখোঁজ হয়ে যান ৪৮ বছরের ব্যবসায়ী ও ৪৬ বছরের ওই মহিলা। এরপর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই আপাতত বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ছেলে-মেয়ে।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিয়ে হওয়ার কথা ছিল দু’‌জনের। কিন্তু তাদের বাবা-মা যে এভাবে পালিয়ে যাবে তা ভাবতেই পারেনি সন্তানরা। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে, জানুয়ারির ১০ তারিখ নিখোঁজ হয়ে গেছেন দুই প্রাপ্তবয়স্ক।  পুলিশের মতে, দু’‌জনের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল। দীর্ঘদিন আগে সুরাটের কাঁটারগাঁওয়ে পাশাপাশি থাকতেন দু’‌জন। তখন থেকেই ভালবাসার সম্পর্ক ছিল।

সূত্রের খবর, দীর্ঘদিন আগেই দু’‌জন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা তা হতে দেননি। কাকতালীয়ভাবে সন্তানের বিয়ে ঠিক করার সময় দু’‌জনের ফের দেখা হয়। বিয়ের দিনও ঠিক হয়ে যায়। তারপরই পালানোর সিদ্ধান্ত নেন দু’‌জনে। ‌‌

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET