, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বহিস্কারের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন




বহিস্কারের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ২০:৩৪ | 1115 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহজাহান মোড়লকে বহিস্কার ও অঙ্গসংগঠনের ৯জনকে বহিস্কারের সুপারিশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল বলেন, কয়েকমাস পূর্বে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদককে উপজেলা আহবায়ক অর্ন্তভুক্ত করার কথা থাকলেও তাকে সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বেশ কয়েকজনকে বাদ দেয়া হয়। পরে গত ১১নভেম্বর তারা দলীয় মহাসচিব বরাবর আবেদন করলে বিভিন্ন ইউনিয়ন থেকে ৮জনকে আহবায়ক কমিটিতে অর্ন্তভুক্ত করতে দলীয় মহাসচিব আদেশ দেন। এসময় শুধু ২জনকে অর্ন্তভুক্ত করেন উপজেলা আহবায়ক কমিটি। এ বিষয়ে গত ১৯জানুয়ারী আহবায়ক কমিটির আয়োজনে উপজেলার মাওনা চৌরাস্তায়  মতবিনিময় সভায় এ বিষয়ে জানতে চাইলে তাকে লাঞ্চিত করে সেখান থেকে বের করে দেয়া হয়। পরে রাতে তাকে বহিস্কারের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি। এসময় যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবি দলের আরো ৮ নেতাকে বহিস্কারের সুপারিশ করা হয়। এমন ঘটনায় তৃনমূলে বিক্ষোব্ধ হয়ে উঠছে তৃনমূলের কর্মীরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব আক্তারুল আলম মাষ্টার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিয়মতান্ত্রিক ভাবে তাদের বহিস্কার করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET