২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মাঈন উদ্দিন আহমেদকে সংবর্ধনা




বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মাঈন উদ্দিন আহমেদকে সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২০, ১৭:১৬ | 1290 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরাবরের মতো আবারও ব্যাংকিং সেক্টরে শীর্ষ পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদ। এ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ’র নেতৃতে সোমবার বিকেলে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন আহমদকে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের এসইভিপি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তাএস. এম. হাবিব মহসিন সুধন, শাহজালাল ইসলামি ব্যাংকের ইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সমাজকল্যান সম্পাদক ও ইসলামী ব্যাংকেরইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল ও বাহা উদ্দিন নোমান,অগ্রণী ব্যাংকেরকর্মকর্তাআগা আজাদ চৌধুরী,আল আরাফাহ ইসলামী ব্যাংকেরকর্মকর্তা মোজাহারুল ইসলাম চৌধুরী দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, শাহজালাল ইসলামি ব্যাংকেরকর্মকর্তা মোঃ হাছান মুরাদ ও পূবালী ব্যাংকের কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মাঈন উদ্দিন আহমেদ চৌদ্দগ্রাম উপজেলার ধোঁড়করা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি হতে বিকম (অনার্স),এমকম এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স,বাংলাদেশ (আইবিবি) এর ”ডিএআইবিবি” ডিপ্লোমাধারী।
গত ১৫ নভেম্বর’২০২০ তাঁকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।উল্লেখ্য,তিনি ডেপুটেশনে অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর সচিব পদেও দায়িত্ব পালন করেন। দাপ্তরিক ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া,সিঙ্গাপুর, তুরস্ক, সুইজারল্যান্ড, জার্মানি ও রাশিয়া ভ্রমণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET