বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগুম্বজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লন্ডন প্রবাসী ফকির তারিকুল ইসলাম বাগেরহাট জেলায় অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন l
আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার এলাকায় তার বাড়ি থেকে জেলার বিভিন্ন এলাকায় তার নিজস্ব লোক দ্বারা এই সহয়তা প্রেরণ করেন l ফকির তরিকুলের এই সহয়তা বিতরণী কাজে সহায়তা করেন স্থানীয় সাবেক সাইটগুম্বজ ইউপি সদস্য বিএনপি নেতা মাহবুবুর রহমান কালু মিয়া, সাইফুল ইসলাম, শওকত হোসেন, আলী শেখ, ফারুক শেখ প্রমুখ l
লন্ডন প্রবাসী বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম মোবাইল এ দৈনিক নয়া আলোকে জানান, জনগণের ভালোবাসা নিয়ে পরপর তিনবার ঐতিহাসিক সাইটগুম্বজ ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি, জেলা যুবদলের সভাপতি হিসাবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেছি l সুখে দুঃখে বাগেরহাটের সকল এলাকার লোকজনের সাথী হয়েছি l আজ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের পাশে রয়েছি l স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসায় সাধ্যমত সহায়তা প্রদান করেছি, যদিও লন্ডনে আছি, তার পর ও মন কাঁদে বাগেরহাট বাসীর জন্যl বিপদ আপদের কথা শুনলে চেষ্টা করি সাধ্যমত সহায়তা করার l দেশে থাকলে নিজেই এসব কাজে সরাসরি অংশগ্রহন করতাম l
এই মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে বাঁচতে হলে বাড়িতে থাকার বিকল্প নাই l সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে l করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে l এলাকায় যারা বিত্তশালী এবং জনপ্রতিনিধি আছে তাদের অসহায় দুস্থ ও মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসে এই জীবন নাশক মরণ ব্যাধি কোরোনাকে রুখে দিতে হবে l









