, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বাগেরহাট-৩ আসনে আ. লীগের মনোনয়ন জমা দিলেন খালেকের স্ত্রী




বাগেরহাট-৩ আসনে আ. লীগের মনোনয়ন জমা দিলেন খালেকের স্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২১ ২০১৮, ১৮:৩৯ | 1047 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হবে সন্ধ্যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ১৯, ২০ ও ২১ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার আহ্বান জানানো হয়।
ইতোমধ্যে তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, চিত্রনায়ক শাকিল আহসান (শাকিল খান), খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ ও ব্যারিস্টার ওবায়েদ মনোনয়ন সংগ্রাহ করেছেন এবং জমা দিয়েছেন।
গত ৯ এপ্রিল সংসদ থেকে বিদায় নেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। পরে ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

আগামী ২৬ জুন এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET