
নজরুল ইসলাম চৌধুরীঃ
সোমবার (২৯ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র নির্দেশে ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া, ৬ নং ওয়ার্ড বাঁশপাড়া ও ৮ নং ওয়ার্ড মটুয়া এলাকার আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নৌকা পক্ষে মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের শুভেচ্ছা জানান সোহেল চৌধুরী। মিছিল শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা অতীতের সকল মতানৈক্য ভুলে গিয়ে এক হয়ে নৌকার পক্ষে কাজ করব। নৌকার বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে যাবোনা। তিনি আরো বলেন, জামায়াত-বিএনপি আন্দোলনের নামে মিছিল, মিটিং কিংবা নাশকতা করার চেষ্টা করলে আমরা বসে থাকবোনা। জামায়াত-বিএনপির সাথে যারা আপোষ করে তাদের চিহ্নিত করে কঠোর হাতে প্রতিহত করতে হবে। আ’লীগের পতাকা ব্যবহার করে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন তাদের উদ্দেশ্যে সোহেল চৌধুরী বলেন, দল ক্ষমতায় বিধায় আজ আপনারা চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। আ’লীগ ক্ষমতায় না আসলে কারো অস্তিত্ব থাকবেনা। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করতে হবে।

উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমদ বুলু মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, মোজাহারুল ইসলাম মুসা, জাহাঙ্গীর আলম ভুইয়া, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মনির আহম্মদ মজুমদার, বাঁশপাড়া ওয়ার্ড আ’লীগের সভাপতি সহিদ উল্যাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী, বাঁশপাড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মীর্জা, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক নুরুল আলম প্রমুখ।

অন্যদিকে রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্নার নেতৃত্বে ও নৌকার সমর্থনে রাধানগরে মিছিল বের করা হয়।
Please follow and like us:









