, , ,

শিরোনামঃ-




বিএনপি থেকে মনোনয়নপত্র কিনবেন কনকচাঁপা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৮, ১১:৪৬ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) থেকে বিএনপির পক্ষে নির্বাচন করবেন জনপ্রিয় শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। রোববার (১১ নভেম্বর) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র কিনবেন জানিয়ে কনকচাঁপা বলেন, ‘এলাকাবাসী চাচ্ছেন আমি নিজ এলাকা থেকে নির্বাচন করি। এজন্য এলাকাবাসীর ভালোবাসায় মানুষের সেবা করতে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য অনেক আগেই দলের প্রেসিডিয়াম সদস্যরা আমাকে মৌখিকভাবে মনোনয়ন দিয়ে দিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।’

‘বিএনপির মধ্যে আমার রাজনৈতিক আদর্শ হচ্ছেন- ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান। তাদের অনুপ্রেরণাই রাজনীতিতে আসা।’

তিনি বলেন, ‘অনেকে বলেন রাজনীতিতে ভালো মানুষ নেই। ভালো মানুষ আসে না। ভেবে দেখলাম, রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে তাহলে জনগণের কি হবে? সেই চিন্তা থেকে জনগণের সেবা করার লক্ষ্যে রাজনীতিতে আসা। আর এখন রাজনীতিতে সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিকদের এগিয়ে আসা উচিত। জনগণের সেবা, দুর্নীতি দমন, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভালো মানুষদের এগিয়ে আসতে হবে।’

নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করতে দেশবাসীর কাছে দোয়া চানা সংগীতশিল্পী কনকচাঁপা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET