২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বিএনপি নেতা মোল্যা জলিলের মৃত্যুতে ফখরুলের শোকবার্তা




বিএনপি নেতা মোল্যা জলিলের মৃত্যুতে ফখরুলের শোকবার্তা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ২১:২৪ | 1636 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মংলা পৌর বিএনপি’র সহ-সভাপতি, মংলা পৌরসভার সাবেক মেয়র ও মিঠাখালী ইউনিয়ন পরিষদের দুইবার সাবেক নির্বাচিত চেয়ারম্যান মোল্যা আব্দুল জলিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মোল্যা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মোল্যা আব্দুল জলিল বাগেরহাট জেলা বিএনপি কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবেও এলাকার উন্নয়নে তার অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট ছিলেন একজন জনপ্রিয় নেতা। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মোল্যা আব্দুল জলিল-কে জান্নাত নাসীব এবং গভীর শোকে স্রিয়মান পরিবারবর্গকে ধৈয্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যবর্গ, আত্নীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET